প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ । ১১:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া: চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

১ জুন বৃহস্পতিবার বিকেলের দিকে ওই ইউনিয়নের গোহট গ্রামের কালা গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- ওই বাড়ির মো. আরিফ গাজীর মেয়ে সায়েরা খাতুন আদিবা (৫) ও একই বাড়ির বাবুল হোসেনের মেয়ে ইভা আক্তার (৫)। তারা স্থানীয় লতিফিয়া এনামিয়া মহিলা মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় আদিবা ও ইভা। এদিকে শিশু দুটিকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে ওই পুকুরে পানিতে ভাসমান নিথরাবস্থায় আদিবা ও ইভাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন