প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ । ১১:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইউএনওকে হিন্দু মহাজোটের ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি: হাজীগঞ্জের ইউএনওকে উপজেলা হিন্দু মহাজোটের ফুলেল শুভেচ্ছা। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. রাশেদুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করেন হাজীগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের নব-গঠিত নেতৃবৃন্দ।

১ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় সভাপতি গণেশ আইচ ও সাধারণ সম্পাদক সুজন সরকারের নেতৃত্বে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

শুভেচ্ছা বিনিময়কালে জেলা হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক বাসুদেব দাস, উপজেলা সহ-সভাপতি রতন সাহা, সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, প্রচার সম্পাদক তাপস সরকার, সহ-অর্থ সম্পাদক সমীর সরকার ও সদস্য অমর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. রাশেদুল ইসলাম হাজীগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের নব-গঠিত নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন