পরিবেশ দিবস উপলক্ষে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেন।
সোমবার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ও সার্টিফিকেট প্রদান করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বশির আহমেদের সভাপতিত্বে সাংবাদিক এমন আর ইসলাম বাবু সঞ্চালনায় অনুষ্ঠানে চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশ বিষয়ের সহকারী অধ্যাপক ডঃ মোঃ মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, চাঁদপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক ডাঃ শাফায়েত আহমেদ সিদ্দিকী চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, লেখক পীযূষ কান্তি ভড়ুয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজন করার জন্য বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী পরিবেশ অধিদপ্তরকে ধন্যবাদ জানান, এবং এ ধরনের কর্ম অব্যাহত রাখার জন্য তাদের প্রতি অনুরোধ করেন।

সজীব খান