চাঁদপুরে নৃ তাত্ত্বিক গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ট্যাব এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্ব সদর ইউএনও সানজিদা শাহনাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এনডিসি ড. মোঃ আমিনুর রহমান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, শিক্ষার্থী তীনা ত্রিপুরা, সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশানক (সার্বিক) বশির আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক এ এস এম মোসা, সদর উপজেলা এসিল্যান্ড মোঃ হেদায়েতউল্ল্যাহ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল রশিদ, বালিয়া ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সভাপতি কর্ণরাজ ত্রীপুরা, প্রশিক্ষক তানভির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের সঠিক ভাবে লেখা পড়া শিখে দেশে ও জাতির কল্যাণে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বির্নিমানের জন্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জন করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর নের্তৃত্বে এ দেশে স্বাধীন করা হয়েছে। শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছে, সে স্বাধীনতা আমাদের সঠিক ভাবে রক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট বাংলাদেশে রুপান্তরের জন্য শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দিচ্ছেন, বাই সাইকেল বিতরণ করছেন, এসব ছাত্র ছাত্রীদের দেওয়া হয়েছে, শুধু শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করার জন্য, নিয়মিত শিক্ষা পাঠদান করে মানুষের মত মানুষ হতে হবে।
তিনি বলেন বাল্য বিয়ে দূর করার জন্য সবাইকে সচেতন হতে হবে, মাদক থেকে সবাই দূরে থাকতে হবে, মাদকে না বলতে হবে। তরুন প্রজন্মকে মাদকে এগিয়ে চলতে হবে, দেশের কল্যাণে যুব সমাজ করা করবে। প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে জ্ঞান বিকাশের জন্য শিক্ষামন্ত্রণালয় কাজ করছে। সবাই একটু দায়িত্ব দিয়ে কাজ করলে দেশে শতভাগ শিক্ষা বিস্তার করা সম্ভাব হবে, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ দ্রুত বাস্তবায়ন হবে। সমাজে অস্বচ্ছল প্রতিবন্ধীতের চলাচলের জন্য হুইল চেয়ার বিতরণ সরকার অব্যাহত রেখেছে। শেখ হাসিনা সরকার দেশে ও জাতির জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ রিয়াসুল ইসলাম।

সজীব খান