প্রকাশের সময়: শুক্রবার, ৯ জুন, ২০২৩ । ৬:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভায় ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুছা আহাম্মদের প্রচারণা

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৫নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে গড়তে চান কাউন্সিলর প্রার্থী মো. মুছা আহাম্মদ।

বৃহস্পতিবার বিকেলে ৫নং ওয়ার্ডের ঘনিয়ারপাড় থেকে মোটর শোভাযাত্রা বের হয়ে দেওয়ানজিপাড়া, দুলালকান্দি, ছৈয়ালকান্দি, ওটারচর ও মালাইরকান্দি প্রদক্ষিন করেন। পরে বদরপুর শাহ সোলাইমান লেংটার মাজার জিয়ারত করেন কাউন্সিলর প্রার্থী মো. মুছা আহাম্মদ।

কাউন্সিলর প্রার্থী মো. মুছা আহাম্মদ জানান, এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক। এ ওয়ার্ডে সমস্যার শেষ নেই। এ ওয়ার্ডের মধ্যে উপজেলা পরিষদ, উপজেলা খাদ্যগুদাম’সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের কার্যালয় রয়েছে। এ ওয়ার্ডটি পৌরসভার মধ্যে গুরুত্বপূর্ণ।

কাউন্সিলর প্রার্থী মো. মুছা আহাম্মদ আরো বলেন, ওয়ার্ডবাসীর সুখে দুঃখে পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আমি আশা করি ওয়ার্ডের উন্নয়নে আমাকে ভোট দিবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন