প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ । ১০:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলা টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি রহমান রুবেল

নিজস্ব প্রতিনিধি
জনপ্রিয় স্যাটলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক রহমান রুবেল (আতিকুর রহমান রুবেল)।
গত (৩০ মে) বাংলা টিভির পরিচালক মীর নূর উস শামস শান্তুনু এর স্বাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড গ্রহণ করেন তিনি। এসময় বাংলা টিভির ন্যাশনাল ডেক্স (ইনচার্জ) এ এইচ এমএ সালাউদ্দিন বাদল উপস্থিত ছিলেন।
রহমান রুবেল শপথ পত্রিকার রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এখন তিনি দৈনিক শপথ পত্রিকার স্টাফ রিপোর্টারের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ২০০০ সাল থেকে দৈনিক চাঁদপুর কন্ঠে শিশু কন্ঠ ও পাঠক ফোরামের নিয়মিত লেখালেখি করতেন।
তিনি ১৯৮৭ সালের ৩১ ডিসেম্বর চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ড গুয়াখোলা এলাকায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে বিএসএস (ডিগ্রী) ও রাষ্ট্র বিজ্ঞানের স্নাতকোত্তর অর্জন করেন।
সাংবাদিক রহমান রুবেল তার পেশাগত দায়িত্ব পালনে অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, সহকর্মী ও শুভাকাঙ্খীদের সহযোগিতা কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন