প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ । ১০:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির আমানিয়া হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি
শাহরাস্তিতে বিএসটিআইর লাইসেন্সবিহীন খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রির অপরাধে ভ্রাম্যমান আদালতে আমানিয়া হোটেলকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার শাহরাস্তি উপজেলা প্রশাসনের নির্দেশে কুমিল্লা বিএসটিআইর সহযোগিতায় পৌরসভার ঠাকুর বাজারে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রির এবং অপরিষ্কার অপরিচ্ছন্নতার অপরাধে শাহরাস্তি উপজেলা প্রশাসনের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হোটেল মালিককে ২৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
পরে হোটেলের খাদ্য তৈরি, প্রক্রিয়াজাত ও কর্মপরিবেশ পরিচ্ছন্ন ও উন্নত করা হবে মর্মে হোটেল মালিক একটি অঙ্গীকার করেন।
ওইসময় সড়ক পরিবহন আইন,  ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিদর্শক, বিএসটিআই, কুমিল্লা।
সহযোগিতা করেন শাহরাস্তি থানার একটি চৌকষ পুলিশ টিম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন