প্রকাশের সময়: বুধবার, ১৪ জুন, ২০২৩ । ২:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন, নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম ও তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আজ বুধবার (১৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বার্লিংটন মোড় এলাকার ফজলে আজিম কোচি মিয়ার বাসার দ্বিতীয় তলায় তার স্ত্রী নূর নাহার বেগম ও তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীকে দুর্বৃত্তরা বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে। মালিকের স্ত্রী নূর নাহার বেগম ঘটনাস্থলেই মারা যান। তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে নিহতের স্বামীসহ অন্য স্বজনেরা তাৎক্ষণিক পুলিশকে এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন