প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ । ১২:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে তালাকের দুই ঘন্টা পরেই যুবতীর আত্মহত্যা

মো. মাসুদ রানা

শাহরাস্তিতে পরকীয়ায় ধুম্রজালে জড়িয়ে স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিক ও প্রেমে ব্যর্থ হয়ে এক তরুণী আত্মহননের পথ বেছে নিয়েছে।

সোমবার রাতে ওই সংবাদটি চাউর হতেই শাহরাস্তি মডেল থানা পুলিশ পৌর শহরের পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাওলা মহল্লার হাজী বাড়ির বাবুল মিয়াজীর ঘর থেকে তার  মেয়ে নিশাতের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত তরুনীর পরিবার, স্থানীয় বাসিন্দারা জানায়,ওই তরুণী নিশাতকে গত ৮ মাস পূর্বে পার্শ্ববর্তী বরুড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের জনৈক প্রবাসী রাব্বির সঙ্গে পারিবারিক সমঝোতায়  বিবাহ দেওয়া হয়।

এদিকে নিশাত বিবাহর পূর্বে চট্টগ্রামের এক যুবকের সঙ্গে মুঠোফোনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিবাহর কিছু দিন যেতেই সে ওই পরকীয়া প্রেমের সম্পর্ক জাগ্রত করে চুটিয়ে প্রেমলীলা চালাতে শুরু করে। স্ত্রী নিশাতের অবৈধ সম্পর্কের বিষয়টি স্বামীর রাব্বি বিভিন্ন মাধ্যমে টের পেয়ে  স্ত্রীকে ওই পথ থেকে ফিরে আসার আহ্বান করে।

পারিবারিক ও সামাজিক ভাবে এ কাণ্ডে তার স্বজনরা  দুই দফা সমঝোতার দেন দরবার করেন।

এক পর্যায়ে স্বামী রাব্বি জীবিকার প্রয়োজনে বিদেশে পাড়ি জমান। ওই সুযোগে নিশাত বাপের বাড়িতে এসে চট্টগ্রামের ওই প্রেমিকের সঙ্গে আত্মগোপনে গিয়ে এক সপ্তাহের অভিসার শেষে পিত্রালয় ফিরে আসে।

একপর্যায়ে নিশাতের ওই প্রেমিক হঠাৎ করে তার সঙ্গে বিবাদে জড়িয়ে বিভিন্ন স্থানে নিশি যাপনের রগরগে ছবি প্রবাসী স্বামী রাব্বির নিকট পাঠিয়ে দেয়। এতে স্বামী রাব্বি স্ত্রী নিশাতকে ঘরে না তোলার সিদ্ধান্ত জানিয়ে দেন।

নিশাত স্বামীর সংসার হারানো ও প্রেমিকের বিশ্বাস ঘাতকতার বেদনা সইতে না পেরে আত্মহনের পথে পা বাড়ায়।

বুধবার দুপুরে পিত্রালয় সবার অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহনন করে সে।

পরে শাহরাস্তি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল সংগ্রহ শেষে চাঁদপুর সরকারি হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরন করে।

বৃহস্পতিবার সকালে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন এ ঘটনায় আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে একটি অপমৃত্যু মামলা রুজুর কথা নিশ্চিত করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন