প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জুন, ২০২৩ । ১১:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চিকিৎসক হিসেবে সরকারি নিবন্ধন পাওয়ায় দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি

চার বছরের ডিপ্লোমা কোর্স (ডিইউএমএস) শেষে হাকীম মিজানুর রহমান ইউনানী চিকিৎসক হিসেবে সরকারি নিবন্ধন পাওয়ায় ১৬ জুন বিকেলে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর বাজার গাউছিয়া টাওয়ারের তৃতীয় তলায় ইবনে সিনা হেলথ কেয়ারে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত।

এ সময় আরও উপস্থিত ছিলেন রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. এসএম মানিক, হাজীগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, দৈনিক চাঁদপুর কণ্ঠের ব্যুরো ইনচার্জ সাংবাদিক টুটুল প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কাজী জহির।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন