প্রকাশের সময়: শনিবার, ১৭ জুন, ২০২৩ । ২:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে গাড়ী অস্ত্রশস্ত্রসহ ৩ আন্ত:জেলা ডাকাত সদস্য আটক

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতি কালে পিকআপ গাড়ী অস্ত্রশস্ত্রসহ ৩ আন্ত:জেলা  ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ ।
চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার ওয়ারুক রেলক্রসিং এলাকা থেকে অভিযুক্ত ডাকাতদের  আটক করা হয়। শনিবার আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে আটকৃত ডাকাতদের চাঁদপুর কোটে  প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার গভীর  রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ  শহীদ হোসেনের নির্দেশে এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে  ওই এলাকায় অভিযান চালায়। ওইসময়  ডাকাতির জন্য সংঘবদ্ধ হওয়া ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ব্যবহৃত গাড়ি থেকে  দ্রুত ৪-৫ জন  ডাকাত সদস্য লাফিয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে পুলিশের সাঁড়াশি অভিযানে এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স ডাকাত দলের ৩ জন সদস্যসহ  পিকআপ গাড়ি, ২ টি চাকু, ১ টি তালা ভাঙার কাটার, টচ লাইট, হেক্স ব্লেড, কয়েকটি শট প্রেন্ট ও মুখোস উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ডাকাত  দলের সদস্যরা হলেন, চাঁদপুর সদর থানার  রহমতপুর কলোনী, আবু খানের ভাড়াটিয়া, বর্তমান- দোকানঘর, ওস্তা বাড়ের মৃত বাচ্চুর পুত্র মোঃ নাজমুল ২১, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলা মুসলিম নগর গ্রামের মোল্লা গার্মেন্টস সংলগ্ন জহিরের বাড়ীর ভাড়াটিয়া বাড়ি,বর্তমান চাঁদপুর সদর থানার  পশ্চিম শ্রীরামদী গ্রামেরমৃত ফজলুল করিম মিয়ার পুত্র  আনোয়ার হোসেন  ফারুক ৪৩ ,চাঁদপুর সদর উপজেলার  দুল্লুপ মাঝি গ্রামের গ্রামের  জি টি রোড চেয়ারম্যানঘাট, হোল্ডিং নং-০৬৫৭, ১৫ নং ওয়ার্ড  মৃত দুলাল মাঝির পুত্র  আব্দুর রহমান মাঝি ৪৭।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শহীদ হোসেন জানান,পুলিশের  প্রাথমিক তদন্তে প্রতিয়মান তারা সবাই  আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে দেশের নারায়ণগঞ্জ ও চাঁদপুর সদর  থানায় বিভিন্ন অপরাধে কয়েকটি করে নিয়মিত মামলা রয়েছে।
এরা আসন্ন ঈদকে সামনে রেখে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক সহ বিভিন্ন স্থানে বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করছিল। বর্তমানে শাহরাস্তি থানায় আটককৃতদের ব্যাপারে একটি নিয়মিত মামলা রুজু করা হয়, যার ধারা ৩৯৯/৪০২, মামলা নং. ১৩ তারিখ:১৬.০৬. ২০২৩।উল্লেখ্য, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন এ থানায় যোগদানের পর থেকে মাদকের বেশ কয়টি বড় চালান আটক করে  সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছেন।স্
থানীয়দের অভিমত আন্ত:জেলা ডাকাত দলের এ সদস্যদের আটক করে তিনি পুলিশ প্রশাসন সহ স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষের মুখে  প্রশংসায় অভিষিক্ত হন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন