প্রকাশের সময়: শনিবার, ১৭ জুন, ২০২৩ । ২:২১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় তরপুরচন্ডীতে মিলাদ ও দোয়া

এইচ এম নিজাম
শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপির মায়ের রুহের মাগফেরাত কামনায় তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
(১৬ জুন) শুক্রবার বাদ জুমা তরপুরচন্ডী তেতুলতলা বাইতুল মোকাররম জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ তাজুল ইসলাম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর গাজী, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সাইফুদ্দিন তালুকদার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শামীম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মাসুদ গাজী, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান গাজী, ইউনিয়ন যুবলীগের অন্যতম সদস্য মোঃ মাসুদ খান, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শান্ত।
এছাড়াও মিলাদ মাহফিলের উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতা কর্মীরা।
মিলাদ মাহফিলে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির মায়ের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন তেঁতুলতলা বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ আহমেদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন