প্রকাশের সময়: রবিবার, ১৮ জুন, ২০২৩ । ৯:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় যুবতী গণধর্ষণের শিকার : প্রেফতার-১

নিজস্ব প্রতিনিধি

কচুয়ায় বিশ্বরোড এলাকায় শনিবার রাতে এক যুবতীকে গণধর্ষণ করা হয়েছে। রবিবার সকালে যুবতী কচুয়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানাগেছে,শনিবার রাত আড়াইটার সময় বিশ্বরোড এলাকায় অবস্থিত সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুনের কার্যলয়ের জোরপূর্বক উঠিয়ে নিয়ে দুইজন মিলে উপর্যপরী গণধর্ষণ করে।

এই ঘটনায় রবিবার সকালে কচুয়া থানা পুলিশ ধর্ষণকারী কড়ইয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে সুমনকে গ্রেফতার করে।

এব্যপারে কচুয়া থানার ওসি মো.ইব্রাহিম খলিল জানান, ধর্ষণের ঘটনায় কচুয়া থানায় পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ও সুমনকে বিবাদী করে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে, যাহার নং ১৪।

এব্যপারে সুমন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে অপর আসামি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অপরদিকে বাদীকে মেডিকেল পরীক্ষার জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন