প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ । ২:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মোস্তাক হায়দার চৌধুরীর নাগরিক শোকসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
গাজী মোঃ ইমাম হাসান : লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ বি-৩ বাংলাদেশের এর জেলা গভর্নরের উপদেষ্টা মোস্তাক হায়দার চৌধুরীর স্মরণে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর
আয়োজনে নাগরিক শোকসভার প্রস্তুতি মূলকসভা অনুষ্ঠিত হয় হয়েছে।
বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সন্ধ্যায় লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর নেতৃবৃন্দের আয়োজনে জেলা অফিসে এই নাগরিক শোকসভার প্রস্তুতি সভা সম্পন্ন হয়।

শোকসভার প্রস্তুতি মূলক সভায় লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর সাবেক সভাপতি ও নাগরিক শোকসভার আহবায়ক লায়ন এড সেলিম আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন আরমান চৌধুরী রবিনের সঞ্চালনায় বক্তব্য  রাখেন গনি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন,চেম্বার অব কমার্সের সহ-সভাপতি বাবু তমাল কুমার ঘোষ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা,লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি লায়ন এডঃ সেলিম আকবর,মাদক মুক্ত সমাজ গড়ি জেলা শাখার সভাপতি মাহাবুবুর রহমান সেলিম,বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল,ক্লাবের সাবেক সভাপতি লায়ন মাহমুদ হাসান খান,লায়ন্স ক্লাবের সভাপতি মফিজুল ইসলাম খান সেলিম,লায়ন জিকরুল আহসান,যুগ্ন কোষাধ্যক্ষ লায়ন গোলাম হোসেন টিটু এবং সার্ভিস কমিটির চেয়ারম্যান কামরুল হাসান ও শাখাওয়াত হোসেন প্রমুখ।

উল্লেখ্যঃ আগামী ১৮ ডিসেম্বর সকাল ১০ টায় চাঁদপুর প্রেসক্লাবে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর আয়োজনে লায়ন মোস্তাক হায়দার চৌধুরীর স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে সিদ্ধান্ত  গ্রহন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন