প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ । ১০:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য হলেন আজম খান

সজীব খান

চাঁদপুর জেলা বিএনপির ১শত ৫২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসবি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আজম খান (এস এ) কে চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মনোনীত করা হয়েছে।

আজম খান (এস এ) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈদেশিক সম্পর্ক কমিটির দায়িত্ব পালন করছেন। আজম খান বর্তমানে দক্ষিণ আফ্রিকার কেকটাউনে বসবাস করছেন। তিনি সেখানকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন।

আজম খান চাদঁপুর সদর উপজেলার মৈশাাদী ইউনিয়েনের মৈশাদী গ্রামের আজিজ খান বাড়ির বাসিন্দা।তার বাবা ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আনোয়ার হোসেন খান।

বিএনপির রাজনীতিতে আজম খানের এই অন্তর্ভুক্তিতে তার নিজ এলাকা মৈশাদী ও চাঁদপুরে তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষী এবং দলীয় নেতা কর্মীদের মাঝে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আজম খান চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মনোনীত হওয়ায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যা সেলিমের প্রতি কৃতষ্ণতা জানিয়েছেন মৈশাদী বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠন, তারা নব গঠিক কমিটি সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন