প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ । ৪:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সাত বছরের শিশু ধর্ষন

অনলাইন ডেস্ক

এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষন করা হয়েছে। ৯ ডিসেম্বর বিকেলে পৌর এলাকার চরমথুরা গ্রামের দেওয়ান মিজি বাড়ীতে এ ধর্ষনের ঘটনা ঘটে।

থানায় অভিযোগ ও মেয়ের মা শারমিন আক্তার মিরা জানায়, বৃহস্পতিবার দুপুর অনুমান সাড়ে ৩ ঘটিকায় ধর্ষনের শিকার শিশু প্রতিদিনের ন্যায় ধর্ষক হৃদয় প্রকাশ বাবু (২৫) এর বোন নিপা আক্তারের নিকট প্রাইভেট পড়ার জন্য তাদের বসত ঘরে যায়। পড়তে গিয়ে প্রাইভেট শিক্ষক নিপা আক্তারকে ঘরে না পেয়ে পুনরায় সে ঘরে আসতে চাইলে ধর্ষক তাদের বসত ঘরের দরজা বন্ধ করে দেয়।

এক পর্যায়ে ধর্ষক ওই শিশুকে খাটের উপরে শোয়াইয়া মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করে। বহু কষ্টে ওই শিুশু চিৎকার দেয় এবং আশে পাশের লোকজন তার চিৎকার শুনে ডাক চিৎকার দিলে ধর্ষক কৌশলে পালিয়ে যায়। ধর্ষিত শিশুর অবস্থা বেগতিক দেখে পরিবারের লোকজন উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানায়, আমরা লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযুক্ত ধর্ষককে আটকের চেষ্টা চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন