প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ । ১:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কেক কেটে ‘আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ফরিদগঞ্জ প্রতিনিধি
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৫ম বর্ষে পদাপর্ন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১শে জুন (বুধবার) সন্ধ্যায় উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারে অবস্থিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে সংগঠনের সদস্য মোজাম্মেল হোসেন এর সঞ্চালনায় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ মোশারফ তার বক্তব্য বলেন,আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন ২০১৯ সালের আজকের এই দিনে প্রতিষ্ঠিত হয়ে হাঁটি হাঁটি পা পা করে আজ ৪র্থ বছর শেষ করে ৫ম বছরে পা রাখতে যাচ্ছে।আমরা সর্বসময় চেষ্টা করেছি সমাজ ও মানুষের কল্যানে কাজ করার জন্য।তিনি আরো বলেন,সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যারা আর্থিক,মানসিক এবং যুক্তি-বুদ্ধি পরামর্শ দিয়ে সর্বসময় পাশে ছিলেন আমরা আজকের এই শুভ দিনে আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।তিনি আগামী দিনেও সংগঠনটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে  সকলের সহযোগীতা ও ভালোবাসা কামনা করছেন।
এই সময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,হাছান মাছুম,বাছির মল্লিক,কামরুল মোল্লা,নাঈম চৌধুরী,নাঈমুল হাচান,হাচান আটিয়া,ইকবাল গাজী,কামরুল হাচান,তাজুল ইসলাম,হানিফ হোসেন,মাছুম ভূইয়া,হাছিব পাটোয়ারী প্রমুখ।
উল্লেখ্য: আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন করোনাকালে থেকে ফরিদগঞ্জ উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতাবৃদ্ধিতে ক্যাম্পেইন,মাস্ক বিতরন,বিনামূল্যে অক্সিজেন সেবা,ত্রান বিতরনসহ  বিভিন্ন সময়ে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে ইফতার বিতরন,শীতবস্ত্র বিতরন,খাদ্য সামগ্রী বিতরন,বৃক্ষরোপন,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা,শিক্ষা উপকরন বিতরন,বিনামূল্যে চিকিৎসাসেবা,রক্তের গ্রুপ নির্নয়,রক্তদান সহ নানান মানবিক,সামাজিক ও সেচ্চাসেবী কর্মকান্ড পরিচালনা করে আসছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন