প্রকাশের সময়: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ । ৩:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে : গোলাম হোসেন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

চাঁদপুর-০১ কচুয়া আসন থেকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেনের দিনব্যাপী কচুয়া পৌর এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার সকালে কোয়াচাঁদপুর বাজার সংলগ্ন বাইতুল জান্নাত জামে মসজিদের নির্মাধিন কাজের শুভ উদ্বোধন, আওয়ামী লীগ নেতা মরহুম মঞ্জুর আহমেদ সুজনের কবর জিয়ারত, দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশিরের বাস ভবনের আঙ্গীনায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে বিকালে পৌর বাজারে ব্যবসায়ীদের সাথে গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও উত্তর বাজার পল্টন ময়দানে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে জনগণকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে স্মার্ট বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে। পথসভায় অন্যান্যেদের মাঝে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন প্রধান।

এসময় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেন রাজু,পৌর কাউন্সিলর আব্দুল কাদের,আবুল খায়ের রুমি, তাজুল ইসলাম রাজু, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.জাহাঙ্গীর আলমসহ দলীয় সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন