চাঁদপুরের হাজীগঞ্জে একই সময়ে দু’টি এলাকায় দুই যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
২৬ জুন সোমবার বিকাল সাড়ে ৪টা ও ৫ টার সময় মাত্র ৩০ মিনিটের আগে ও পরে দুটি মৃত্যুর খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে।
খোবর নিয়ে জানাযায়, একজন হচ্ছে হাটিলা পূর্ব ইউনিয়নের মৃত শামসুল হকের ছেলে মো. সাজিদ করিম কাকন (৩২)।
তার অসুস্থতা দেখা দিলে হাজীগঞ্জ বাজারের বিসমিল্লাহ জেনারেল হাসপাতালে ভর্তি করালে বিকাল সাড়ে ৪ টার দিকে মৃত্যু বরণ করেন। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।
এদিকে একই দিন বিকাল ৫ টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সমীর সাহার ছেলে শুভ সাহা (২৭) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। সে ঢাকা পিজি হাসপাতালে মৃত্যু বরণ করেছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুমন তফদার হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে জানান।
জানা যায় এ দুইজনেই ৩০ মিনিট আগে ও পরে হার্ট অ্যাটাকে মারা যায়। এমন মৃত্যুর খবরে স্বজন ভাই বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রশিদ বলেন, এ দুই মৃত্যুর খবর ফেসবুকে দেখেছি। হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে, তবে পরিবারের পক্ষ থেকে কোন খোঁজ পাইনি।

নিজস্ব প্রতিনিধি