প্রকাশের সময়: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১ । ৪:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠণ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জে উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির (২০২২-২৩) কার্য-নির্বাহী কমিটি গঠণ করা হয়েছে। শুক্রবার বিকালে হাজীগঞ্জ বাজারস্থ আহমাদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির মধ্যে তাৎক্ষনিক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের নাম ঘোষণা করেন, হাজীগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম লিটন।

উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক এস.এম চিশতীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ’ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় ২০২২-২৩ সেশনের সভাপতি হিসেবে ৭১ টিভি, কালের কন্ঠ ও চাঁদপুর কন্ঠের ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক বানিজ্য প্রতিদিন ও চাঁদপুর বার্তার ব্যুরো ইনচার্জ খন্দকার আরিফ এবং সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক হাজীগঞ্জ’র নির্বাহী সম্পাদক জাহিদ হাসানকে নির্বাচিত করা হয়।

নবাগত কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে চাঁদপুর প্রবাহের হাজীগঞ্জ ব্যুরো মেহেদী হাসান, প্রতিদিনের সংবাদ, ডেইলি অবজারভার ও দৈনিক ইলশেপাড়ের ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজকের পত্রিকা ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি জহিরুল ইসলাম জয়, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) পদে ইত্তেফাক ও চাঁদপুর প্রতিদিনের প্রতিনিধি শাখাওয়াত হোসেন শামীম।

দপ্তর সম্পাদক পদে সংবাদ ও চাঁদপুর দর্পনের প্রতিনিধি সুজন দাস, প্রচার সম্পাদক পদে চাঁদপুর সংবাদের প্রতিনিধি রেজাউল করিম নয়ন, কার্য-নির্বাহী সদস্য পদে চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম লিটন, দৈনিক ইলশেপাড়ের বিশেষ প্রতিনিধি অধ্যাপক এস.এম চিশতী, আমার সংবাদ ও চাঁদপুর খবরের প্রতিনিধি হাবিবুর রহমান, যুগান্তর ও চাঁদপুর দিগন্তের প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, বাংলাদেশ খবর’র জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক হাজীগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন আল আজাদ ও সুদিপ্ত চাঁদপুরের হাজীগঞ্জ ব্যুরো মো. সাইফুল ইসলাম।

এছাড়াও নবাগত কার্য-নির্বাহী কমিটি পরবর্তী সভায় আলোচনা সাপেক্ষে আরো ৬ জন সদস্যকে কার্য-নির্বাহী কমিটিতে অর্ন্তভুক্ত করে নিবেন। সভায় উপস্থিতির সম্মতিক্রমে বাংলাদেশের আলোর জেলা প্রতিনিধি ও চাঁদপুর খবরের ব্যুরো প্রধান সাইফুল ইসলাম সিফাত, খোলা কাগজ ও শপথের প্রতিনিধি মজিবুর রহমান রনি ও বিজয় টিভির প্রতিনিধি সুব্রত দেব বাপ্পীসহ তিনজনকে নতুন করে সমিতির সদস্য হিসেবে অর্ন্তভুক্ত করা হয়।

এ সময় সমিতির সম্মানিত সদস্য ও আমাদের সময়ের প্রতিনিধি অমর দাস, সাপ্তাহিক হাজীগঞ্জের সাবেক প্রধান সম্পাদক কাজী মোরশেদ আলম, বাংলাদেশ খবর ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি গাজী মহিন উদ্দিন, হৃদয়ে চাঁদপুরের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম জসিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলায় কর্মরত সাংবাদিকদের কল্যাণে ১৯৯৮ সালে হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতি গঠণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন