পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন।
ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাহমাহমুদপুরসহ সকল মুসলিম জাতিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও সফলতা। ঈদের দিনের মত আগামী দিনগুলো হোক অনাবিল আনন্দময়। পবিত্র ঈদুল আযহার দিনে সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। শাহমাহমুদপুর ইউনিয়নসহ দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্যে ও নিরাপদ জীবন কামনা করছি। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য।

মাসুদ হোসেন