প্রকাশের সময়: শনিবার, ১ জুলাই, ২০২৩ । ২:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পুটিয়া জামিয়া আরাবিয়া শাহাজ উদ্দিন কওমী মাদ্রাসায় বার্ষিক উন্নয়ন ও মতবিনিময় সভা

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার পুটিয়া জামিয়া আরাবিয়া শাহাজ উদ্দিন কওমী মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক উন্নয়ন ও খাদেরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুন (শুক্রবার) বাদ জুমা মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও অর্থনৈতিক সংকট নিরসনের জন্যে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজের ডেপুটি রেজিস্ট্রার মোঃ শামসুজ্জামানের সভাপতিত্বে এবং অত্র মাদ্রাসার সহ-সভাপতি হাজী মোঃ আবুল হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী নুরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার মুসলিম মিয়া, জেলা যুবদলের সহসম্পাদক এমএ আজিজ ঢালী, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক মুসা তালুকদার, অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা বজলুর রশিদ, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শহীদ মিয়াজী, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মজিদ প্রধান, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কাউছার প্রধান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার ক্যাশিয়ার আব্দুল হক, সহকারী ক্যাশিয়ার কাউছার আহমেদ প্রধান, মোঃ কবির হোসেন, ইউপি সদস্য খোকন দেওয়ানজী, সাবেক ইউপি সদস্য মহসিন প্রধানসহ খাদেরগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাজনৈতিক দলের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনরা।
মতবিনিময় সভা শুরুর আগে কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন হুরমহিষা বাইতুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফুল ইসলাম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন