প্রকাশের সময়: রবিবার, ২ জুলাই, ২০২৩ । ৮:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আমি মানুষের ক্ষতি করতে আসিনি, মানুষের কল্যানে কাজ করতে এসেছি : মুহম্মদ শফিকুর রহমান এমপি

এস. এম ইকবাল
ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মাহমুদুল হাছান মিরাজের দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তি ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ জুলাই রোববার বিকেলে সন্তোষপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাছান মিরাজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মুহম্মদ শফিকুর রহমান বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় সুষম উন্নয়নের ফলে কোনো এলাকাই আজ অবহেলিত নয়। ধারাবাহিকভাবে সব কাজই সম্পন্ন হচ্ছে। আমাদের মনে রাখতে হবে, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অসামান্য নেতৃত্বের ফলেই পৃথিবীর অনেক দেশের চেয়ে আমরা বৈশ্বিক দুর্যোগের সময়েও ভালো রয়েছি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নিজের বাসভবনের প্রতিটি ইঞ্চি জমি আবাদের আওতায় এনেছেন। তাকে অনুসরণ করে আমরা প্রতিটি নাগরিক যদি ফসলের আবাদ বাড়াই, তাহলে কোনো কিছুই আমাদের ছুঁতে পারবে না। আমি মানুষের ক্ষতি করতে আসিনি, মানুষের কল্যানে কাজ করতে এসেছি। ভবিষ্যতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানান।
ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রয়েলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা আ’লীগের সদস্য জসিম উদ্দিন মন্টু, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, ইউপি সদস্য হানিফ জমাদার সুমন।
এ সময় উপজেলা আ’লীগের সাবেক সদস্য জিএম হাছান তাবাচ্ছুম, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল বাতেন, সংসদ সদস্যের প্রতিনিধি আবুল কাশেম ঢালী, রফিকুল ইসলাম মেম্বার, পারভেজ আহমেদ, আব্দুস ছাত্তার পাটওয়ারী, শাহাবুদ্দিন টিপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক হৃদয় গাজী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন