শাহরাস্তিতে প্রয়াত আওয়ামীলীগ নেতাদের কবর জিয়ারত ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হ্যামস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী , বিশিষ্ট শিল্পপতি ও দানবীর, ইঞ্জি:সফিকুর রহমান।
শনিবার প্রধান অতিথি হিসেবে তিনি সকাল ১০ টায় উপজেলা আয়নাতলী গ্রামে আ’লীগের ইউপির সাবেক সভাপতি প্রয়াত আবু তাহের প্রধান শিক্ষকের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু করেন।
পরে দিনের ১১টায় শাহরাস্তি পৌরসদরের নিজমেহের গ্রামের মেহার কালীবাড়িস্থ সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোঃ রুস্তম আলীর, বিকেলে উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এ্যাড.মফিজুল ইসলাম মজুমদারের কবর জিয়ারত করে তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।
এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামিলীগ সাবেক আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, আওয়ামিলীগ নেতা নেছার আহমেদ পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, সহ- সম্পাদক শাহাদাৎ হোসেন সাধু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন অন্তর, ছাএলীগ সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রকি, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, সাবেক পৌর ছাএলীগ নেতা আলমগীর হায়দার, ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন সৌরভ প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি