প্রকাশের সময়: বুধবার, ১২ জুলাই, ২০২৩ । ৩:০০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ডেঙ্গু জ্বরে ১ জনের মৃত্যু, আক্রান্ত-৭

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফজলে রাব্বি(২৫) নামে ১ জনের মৃত্যু হয়েছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো চিকিৎসাধীন রয়েছে ৭ জন।

গতকাল মঙ্গলবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দেখা যায় ডেঙ্গু ওয়ার্ডে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের উপজেলার বিভিন্ন অঞ্চলের ৭ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া তিশা ডিজিটাল মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল হাসান জানান, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারেও প্রতিদিন ৫/৭ জন করে ডেঙ্গু রোগী সনাক্ত হচ্ছে ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.সোহেল রানা জানান,ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলে এ পর্যন্ত ৩১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় ।

তন্মধ্যে বেশির ভাগ রোগি চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে । তবে ক্রমেই ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন