নিত্যপন্যের দাম ও ঔষধের মূল্য কমানোসহ দুর্নীতিবাজ ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে-বাসদ এর পথসভা অনুষ্ঠিত হয়।
বর্তমানে দেশে চাল, ডাল, তেল, চিনি, আটা, কাঁচামরিচ, ঔষধ সহ নিত্যপন্যের দাম আকাশচুম্বি হওয়ায় সাধারণ জনতাসহ শ্রমজীবি-মেহনতী মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে থাকায় শতকরা ৬০% মানুষ তার খাদ্যের পরিমান কমিয়ে দিয়েছে। অন্যদিকে ছেলে-মেয়েসহ সন্তানদের শিক্ষার ব্যয় মিটাতে না পেরে অনেকেই বাধ্য হয় সন্তানকে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়ে শিশু শ্রমে (হোটেল-ওয়ার্কশপ-রিকশা-অটোচালানোর কাজ) দিতে বাধ্য হয়েছে।
এই স্বাধীন দেশে জনমানুষের স্বার্থে কোন সরকার আছে কি? সিন্ডিকেট নিয়ন্ত্রন করতে ঘুষ বন্ধ করতে এবং দুর্নীতি নির্মুল না করে-লুটেরা ধনীক গোষ্ঠি কালো টাকার মালিক সৃষ্টির পথ করে তাদেরই পাহারা দেওয়া হচ্ছে। তাই আসুন ঘরে বসে না থাকে ঐক্যবদ্ধভাবে সাহস নিয়ে গণআন্দোলন করি এবং দল নিরপেক্ষ সরকারের অধিনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক সরকার গঠন করি এবং সেই সরকারের মাধ্যমে স্বাধীনতা চেতনার অঙ্গীকার- শিক্ষা, চিকিৎসা, শিল্প, কৃিিষ, আধুনিকায়ন করে বেকার সমস্যা দূর করি এবং গ্রাম-শহরের শ্রমজীবি মেহনতী মানুষসহ সবাইকে আর্মি রেটে রেশন দেওয়ার জোর দাবি জানায়ে ওয়ালেছ বাজার/বাসস্টেন বিপনীবাগ বাজার ও নতুন বাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাসমূহে বক্তব্য রাখেন- বাসদ জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, বাসদ নেতা দিপালী রানী দাস, বাসদ নেতা হারুনুর রশিদ, বাসদ নেতা জি.এম বাদশা, বাসদ নেতা আবু তাহের বন্দুকসী প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি