প্রকাশের সময়: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ । ৯:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মহামায়ায় পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ত্রানমন্ত্রনালয়ের চেক বিতরণ

সজীব খান

চাঁদপুর সদর উপজেলার মহামায়া পূর্ব বাজার সংলগ্ন একটি মার্কেটের আওয়ামী লীগ কার্যালয়সহ ৭টি গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে ত্রানমন্ত্রনালয়ের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার বিকাল ৪টায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মার্কেট মালিকদের মাঝে চেক বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তুষার হাজী প্রমুখ।

অগ্নিকান্ডে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজীর ব্যক্তিগত কার্যালয়, শাহাজান বেপারীর অটোবি ফার্নিচার কারখানা, হারুন বেপারীর সিমেন্টের গোডাউন, জাহাঙ্গীর বেপারী, মনির বেপারী, বিল্লাল বেপারী, উত্তম চন্দ্র ঘোষ ও কালাম পাটওয়ারী ৫টি ফলের গোডাউনসহ পুরো মার্কেট পুড়ে যায়।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের ধারনা মতে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ লক্ষাধিক টাকা।

প্রতিজন ক্ষতিগ্রস্তদের মাঝে ১০ হাজার টাকার চেক জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বিতরণ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন