চাঁদপুর সদর উপজেলার মহামায়া মাছ বাজারে ইজারাদারকে কয়েক দিন যাবৎ খাজনা তুলতে বাধা দেওয়া হচ্ছে।
এতে ইজারাদার আরিফুল ইসলাম তুষার ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তুষার হাজী বিষয়টি অবগত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরী হস্তক্ষেপ গ্রহন করায় বাজারের ইজারাদার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবদা ও কৃতজ্ঞতা জানান।
সোমবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ মহামায়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করতে এসে ইউপি চেয়ারম্যানকে ইজারাদারকে খাজরা তুলতে বাধা প্রদান কারিদের সাথে কথা বলার জন্য নির্দেশ প্রদান করেন।
বাধা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে, কারন আরিফুল ইসলাম তুষার হাজী বৈধ ইজারাদার।
সে সরকারি নিয়মানুসারে বাজার ইজারা পেয়েছে। বাধা দেওয়া কোন প্রকার সুুযোগ নেই, যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেনা মোতাবেক শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, ইউপি সচিব এম এ কুদ্দুছ রোকন বাধা প্রদান কারিদের সাথে কথা বলার জন্য নোটিশ প্রদান করেন।

নিজস্ব প্রতিনিধি