প্রকাশের সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ । ১০:৪১ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৪শ’ বছরের পুরনো এক গম্বুজ মসজিদ ভাঙনের মুখে হারিয়ে যেতে বসেছে

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছোট হলদিয়া গ্রামে অবস্থিত এক গম্বুজ মসজিদ। এই মসজিদটি জৈনিক রূপ সরকার প্রায় ৪০০ বছর আগে প্রতিষ্ঠিত করেন।

স্থানীয় জনগণের ভাষ্যমতে যখন মসজিদটি রুপ সরকার প্রতিষ্ঠিত করেন তখন মতলব উত্তর ছিল চরাঞ্চল তেমন ছিল না কোন বসতি। পুরো ছোট হলদিয়া গ্রামে পাঁচ বা সাতটি পরিবার বসবাস করতো। সে সময়ে নামাজ আদায়ের জন্য রুপ সরকার প্রতিষ্ঠিত করেন মসজিদটি।

প্রায় ৪০০ বছর আগের প্রাচীন এই স্থাপনাটি এখন বিলুপ্তির পথে। সব মিলিয়ে ছোট হলদিয়া গ্রামে বর্তমানে ১২টি মসজিদ থাকার কারণে এখন আর কেউ নামাজ আদায় করে না প্রাচীন এই মসজিদে। মসজিদে নেই কোন বিদ্যুৎ সংযোগ ও আসেনি মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য কোন প্রকার অনুদান। দুঃখের বিষয় হলো ভাঙনের মুখে বিলীন হতে বসেছে মতলবের এই প্রাচীন ইতিহাস।

মসজিদের পূর্ব পাশ রয়েছে বড় একটি পুকুর। এই পুকুরের পাড় ভেঙ্গে এখন মসজিদের দেয়াল ছুই ছুই, যেকোন সময় ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা। ভাঙনসহ সার্বিক বিষয় অবহিত করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। তিনি আস্বস্ত করেছেন ব্যবস্থা নেয়ার, কিন্তু প্রতিশ্রুতি এখন দৃশ্যমান নয়।

মতলব, চাঁদপুর বা বৃহত্তর কুমিল্লা সৃষ্টি হওয়ার আগে কালের সাক্ষী ৪০০ বছরের পুরনো এই এক গম্বুজ মসজিদটি রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের জন্য কেউ থাকলে ব্যবস্থা নেয়ার অনুরোধ রইলো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন