প্রকাশের সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ । ১০:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বাড়ি বাড়ি গিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন মেয়র, ছেংগারচরবাসীর ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয়

মনিরুল ইসলাম মনির

ছেংগারচর নবনির্বাচিত মেয়র আরিফ উল্যাহ সরকার বলেছেন, মানুষ আমাকে ভালোভাবে নিয়েছে, তারা আমাকে বিশ্বাস করেছে। এই বিশ্বাসের প্রতিফলন আমার বিজয়, বিপুল ভোটের সংখ্যা। আমি কাউকেই বাদ দিতে চাই না। দ্বিধাবিভক্তি চাই না, আর এটা কখনোই ভালো কাজও না। দল-মতনির্বিশেষ সাধারণ নাগরিকদের নিয়ে আমি ছেংগারচর পৌরসভার উন্নয়ন করতে চাই, তাদের সেবা দিতে চাই।

ছেংগারচর নবনির্বাচিত মেয়র আরিফ উল্যাহ সরকার বলেন, আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ছেংগারচর পৌরসভার পৌর পিতা নয়, সেবক হিসাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

আমিও তা হতে চেয়েছি এবং আপনাদের কাছে এসেছি। ছেংগারচরবাসী আমাকে যে ভালোবাসা জানিয়েছেন, আপন করে গ্রহণ করেছেন, সেই ঋণ জীবনে শোধ হওয়ার নয়। তবে আমি আমার উন্নয়ন তৎপরতা, সেবা আর ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো। আমি আমার ইশতেহারে শতভাগ না পারলেও অবশ্যই অন্তত ৯০ ভাগ বাস্তবায়ন করতে পারবো। সে জন্য অবশ্যই আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। আমি আপনাদের স্নেহ ভালোবাসা চাই। আমাদের এই আধ্যাত্মিক পূণ্যভূমিকে একটি স্মার্ট ক্লিন ও তিলোত্তমা পৌর হিসাবে গড়ে তুলতে চাই। এ কাজে আমি আমার নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত ছেংগারচর পৌরসভার ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডের করলাকান্দা বহুমুখী বাজার, জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, শিকিরচর, সুগন্ধি ও ৪নং ওয়ার্ডের ছেংগারচর বাজারের থানা রোডের দলীয় কার্যালয়ে শত শত নারী-পুরুষ নবনির্বাচিত মেয়র আরিফ উল্যাহ সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় নির্বাচন পরিচালনা কমিটির চীপ এজেন্ট আল মাহমুদ টিটু মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, পৌর আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খান, ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ সবুজ মিয়া, ২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ হারিছ খান, ৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাহজালাল মুফতী, ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ শাহজাহান মোল্লাসহ দলীয় নেতা কর্মী ও সর্বস্তরের জনগণ।

আরিফ উল্যাহ সরকার বলেন, ছেংগারচরবাসীর ভালোবাসার ঋণ শোধ হওয়ার নয়। সবার স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আমার জীবন দিয়ে হলেও সর্বোচ্চ ত্যাগ স্বীকার ও চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।

নবনির্বাচিত মেয়র আরিফ উল্যাহ সরকার বলেন, আমি ছেংগারচর পৌরসভার সর্বস্তরের মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে সবার সহযোগিতায় আধুনিক ও মডেল পৌরসভা গড়তে চাই। নির্বাচনের আগে যেভাবে ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছিলাম, বিজয়ী হওয়ার পর আবারও তাদের কাছে যাচ্ছি কৃতজ্ঞতা জানাতে। সকল শ্রেণিপেশার মানুষের সাথে সবসময় আমার ভালবাসা ও যোগাযোগ থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন