প্রকাশের সময়: বুধবার, ১৯ জুলাই, ২০২৩ । ১০:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ছেংগারচর পৌরসভা নবনির্বাচিত মেয়রকে টিটু মোল্লার ফুলেল শুভেচ্ছা

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফ উল্যাহ সরকার মেয়র নির্বাচিত হওয়ায় চীপ এজেন্ট আল মাহমুদ টিটু মোল্লার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

বুধবার রাতে দলীয় কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আইয়ুব আলী গাজী, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন খান, ইবনাল মঈন আহমেদ রিপন, ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাহজালাল মুফতী, ৮নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শাহজাহান মোল্লাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব উত্তরের ছেংগারচর পৌর আওয়ামী লীগকে নিজের বিশাল জয় উৎসর্গ করেছেন নবনির্বাচিত মেয়র আরিফ উল্যাহ সরকার। এ সময় তিনি তার নির্বাচনি প্রচারণায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করায় স্থানীয় ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন