প্রকাশের সময়: শনিবার, ২২ জুলাই, ২০২৩ । ৯:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মসজিদের মাইক চুরি করতে গিয়ে ধরা খেল ইমাম, পরে পুলিশে সোপর্দ

মো. মাসুদ রানা
চাঁদপুরের শাহরাস্তিতে মোঃ ফজলে রাফি ২৩ নামের এক মসজিদের ইমামকে মাইক চুরির অভিযোগে আটক করা হয়েছে।
শনিবার সকালে অভিযুক্ত ওই ইমাম রাফিকে  শাহরাস্তি থানা পুলিশ আইনি প্রক্রিয়া অনুসরন শেষে চাঁদপুর আদালতে  প্রেরন করে। আটকৃত ইমাম উপজেলার রায়শ্রী দক্ষিন ইউপির নাহারা  মিয়াজীর  বাড়ীর সেলিম মিয়াজীর পুত্র মোঃ ফজলে রাফি।
সংশ্লিষ্ট সূত্রজানায়, উপজেলার পাথৈর দক্ষিণ দৈয়ারার উত্তরে মেইন রাস্তার শহিদ মিয়ার জামে মসজিদের খতিব তিনি।
বৃহস্পতিবার গভীর রাতে চিতোষী পশ্চিম ইউপির  হাঁড়িয়া বড় বাড়ি জামে মসজিদে  মাইক ও বৈদ্যুতিক পাখা নিয়ে কেটে পড়ার সময় স্থানীয়রা তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে দেয়। ওই সংবাদ চাউর হলে শাহরস্তি উঘারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আনোয়ার ও সঙ্গীও ফোর্স অভিযুক্ত রাফিকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে পুলিশ হেফাজতে নেয়।
এ বিষয়ে  শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ  ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে অভিযুক্ত রাফি দায় স্বীকার করেছে।
এ বিষয়ে ৫৪ ধারা- কাঃ বিঃ অনুযায়ী শাহরাস্তি থানায় একটি মামলা রজু করা হয় যার নং ০৯ তারিখ২১.০৭.২৩।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন