প্রকাশের সময়: শনিবার, ২২ জুলাই, ২০২৩ । ১০:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মোস্তফা কামাল চৌধুরী শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সম্পাদক মনোনীত

মাসুদ হোসেন
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার নির্বাহী সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ২৮নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল চৌধুরী।
শনিবার (২২ জুলাই) সকালে ইউনিয়নের মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে ১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে মোস্তফা কামাল চৌধুরীকে নির্বাহী সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। উক্ত কমিটির সভাপতি হিসেবে পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন মিজিকে মনোনীত করা হয়েছে।
জানা যায়, শাহমাহমুদপুর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত নির্বাহী সম্পাদক মোঃ মোস্তফা কামাল চৌধুরী ইউনিয়নের ২৮নং পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর উক্ত বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে তিনি ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামণা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন