প্রকাশের সময়: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ । ৬:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রফেসর শেখ খলিলুর রহমান চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ

নিজস্ব প্রতিনিধি

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের জনপ্রিয় শিক্ষক প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে যোগদান করেছেন।

রবিবার (২৩ জুলাই) সকাল ১০টায় যোগদান করতে আসলে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘শেখ মোঃ খলিলুর রহমান আমাদের দীর্ঘদিনের সহকর্মী। এখন আমার প্রশাসনিক সহকর্মী। মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। আশা করছি, প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান তাঁর মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে চাঁদপুর সরকারি কলেজের গতিশীল কর্মকান্ড আরো সামনের দিকে এগিয়ে নিবেন।’

উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান তাঁকে উপাধ্যক্ষ পদে পদায়ন করায় মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গিকার ব্যক্ত করেন এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

গত ১৯ জুলাই (বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক আদেশে প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান কে চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়। শিক্ষার্থী বান্ধব ও জনপ্রিয় শিক্ষক শেখ মোঃ খলিলুর রহমান উপাধ্যক্ষ পদে পদায়ন পাওয়ায় কলেজ পরিবারের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে। চাঁদপুরবাসীর জন্যও খুশির খবর। কেননা, চাঁদপুরের লোক চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন।

প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান উপাধ্যক্ষ পদে যোগদান কালে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন