প্রকাশের সময়: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ । ৯:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
‘সবার আগে সুশাসন,জনসেবায় উদ্ভাবন’ এই স্লোগানে কচুয়ায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও বিভিন্ন সেবা সার্ভিস নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান, উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন, ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, উপজেলা প্রকৌশলী আব্দুল আলিম লিটন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন