প্রকাশের সময়: রবিবার, ২৩ জুলাই, ২০২৩ । ৯:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

পরিকল্পনা প্রতিমন্ত্রী ও যুবলীগ সাধারন সম্পাদককে শুভেচ্ছা জানালেন মেয়র আরিফ

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকার মাঝি আরিফ উল্যাহ সরকার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। ছেংগারচর পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন ১৭ জুলাই আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর ২২ জুলাই নবনির্বাচিত মেয়র আরিফ উল্যাহ সরকার স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এর সাথে সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমদ, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, আওয়ামী লীগ নেতা আনিছুল হক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরীফ উল্লাহ সরকার’সহ আওয়ামী লীগের ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

যুবলীগ সাধারন সম্পাদককে শুভেচ্ছা

একই দিন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার।

শুক্রবার রাতে তিনি ঢাকায় আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের বাসভবনে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র আরিফ উল্যাহ সরকার।

এ সময় মেয়রের সঙ্গে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. নাছির উদ্দিন মিয়া, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, নবনির্বাচিত কাউন্সিলর আমান উল্যাহ সরকার, মো. শাহজাহান মোল্লা’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ছেংগারচর পৌরসভা নির্বাচনে এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন