প্রকাশের সময়: সোমবার, ২৪ জুলাই, ২০২৩ । ১১:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

এমপিকে ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরের শুভেচ্ছা

মনিরুল ইসলাম মনির

মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. আমান উল্লাহ সরকার চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

রোববার ঢাকার এমপির বাসভবনে অ্যাড. নুরুল আমিন রুহুলের সাথে সাক্ষাৎ করে তিনি এ শুভেচ্ছা জানান।

এ সময় ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অ্যাড. নুরুল আমিন রুহুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশকে আরো উন্নত এবং সমৃদ্ধশালী করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা এবং আপনাদের সততা ও নিষ্ঠা সেই পরিকল্পনাকে আরো বেগবান করবে বলে প্রত্যাশা রাখি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন