বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস ২০২৩ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী চাঁদপুর এর আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতার ড্যাফোডিল স্কুলের ছাত্রী, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসার) চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ আখন্দ রোকনের দুই মেয়ে রাফা ও জুহা পুরস্কার গ্রহন করেছেন।
মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাদেরকে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) বশির আহমেদ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
রাফা ও জুহার উজ্জ্বল ভবিষৎতের জন্য সবার কাছে তাদের পিতা শাহমাহমুদপুর ইউপি সচিব এম এ কুদ্দুছ রোকন সবার কাছে দোয়া ছেয়েছেন।

সজীব খান