প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ । ১০:৩৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাছের বহুমুখী ব্যবহারে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, ২০৪১ সালে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৫ লাখ মেট্রিক টন, এখনকার চেয়ে ১ দশমিক ৮ গুণ বেশি। উৎপাদিত মাছ যেন মানুষের স্বাস্থ্যের জন্য নিরাপদ হয় সে বিষয়টি নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদন এবং দেশে ও বিদেশে সরবরাহের জন্য সরকার দেশে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার তৈরি করেছে।
তিনি আরও বলেন, মাছ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের বহুমুখী ব্যবহারে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। মাছ থেকে চিপস, কেকসহ অন্যান্য মৎস্যজাত পণ্য তৈরি করলে মাছের ভোক্তাও বৃদ্ধি পাবে। এভাবে মাছের বহুমুখী ব্যবহার প্রক্রিয়াকে সরকার উৎসাহিত করছে। দেশের জলসীমায় প্রচলিত ও অপ্রচলিত মাছ উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কাজ করছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ও গবেষকরা ৩৯ প্রজাতির দেশীয় বিলুপ্তপ্রায় মাছ ফিরিয়ে এনেছে।

দেশীয় মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষায় ময়মনসিংহে লাইভ জিন ব্যাংক করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহে মুক্ত ও বদ্ধ জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে মাছ ছড়িয়ে দেওয়া হচ্ছে, যোগ করেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, মাছের উৎপাদন, বিপণন, প্রক্রিয়াজাতকরণ, বিদেশে রপ্তানি সবকিছু মিলে দেশের উন্নয়নে, দেশের মানুষের উন্নয়নে, মানুষের স্বাস্থ্যের উন্নয়নে মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেরা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, এএসপি (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংবাদিক ফারুক হোসেন, মৎস্য উদ্যোক্তা দিদার হোসেন, উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি ওমর আলী প্রধান।

আলোচনা সভা পূর্বক র‌্যালী, পোনা মাছ অবমুক্তকরন ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। মিঠা পানি ও বদ্ধ জলাশয়ের মাছ উৎপাদনেও ব্যাপক উন্নয়ন হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন