প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ । ১০:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতলবে কাউন্সিলরের গলায় টাকার মালা পরিয়ে বিজয় মিছিল

নিজস্ব প্রতিনিধি

মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদে আমান উল্লাহ সরকার বিজয় হওয়ায় তার কর্মী ও সমর্থকরা আনন্দ উল্লাস ও বিজয় মিছিল করেছে। ভোটার সমর্থকরা নবনির্বাচিত কাউন্সিলরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

বিজয় মিছিল শেষে কাউন্সিলর আমান উল্লাহ সরকার বলেন, এই বিজয় আমার একার না আমাদের সকলের বিজয়। অনেক মানুষ বিভিন্ন ষড়যন্ত্র চালিয়েছে যেন আমি সুষ্ঠভাবে ভোট করতে না পারি কিন্তু মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় এবং আপনাদের দিন-রাত অক্লান্ত পরিশ্রমে কোন ষড়যন্ত্র আমাকে থামিয়ে রাখতে পারেনি। আমি আপনাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি। আমি সারাজীবন আপনাদের কাছে কৃতঙ্গ থাকবো।

আমান উল্লাহ সরকার আরো বলেন, নির্বাচনে যে যার ভোট করুক না কেন ৬নং ওয়ার্ড বাসী সকলেই আমার ভাই বোন। তাই আমি একজন জন প্রতিনিধি হিসেবে তাদেরকে আহবান জানাচ্ছি আসুন আমরা সকল বিবেধ ভুলে কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করি কারণ এই ওয়ার্ড শুধু আমার একার না এটা আপনাদেরও ওয়ার্ড তাই ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে হিংসা বিবেধ ভুলে আমাদেরকে সকলকে একসাথে কাজ করতে হবে তাহলেই একটি পরিপূর্ণ ওয়ার্ড হিসেবে গড়ে উঠবে ৬নং ওয়ার্ড।

এ সময় ওয়ার্ডের গন্যমান্য ব্যাক্তিবর্গ, ভোটার ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন