প্রকাশের সময়: রবিবার, ৩০ জুলাই, ২০২৩ । ১০:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় গোলাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

বিএনপি’র অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে কচুয়ার রহিমানগরে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মো.গোলাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার বিকালে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রহিমানগর উত্তর বাজার নাউলা সড়কের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রহিমানগর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রহিমানগর কলেজ রোড এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন, মো: সেলিম, লিটন মুন্সি, সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বার, শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক মনির হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন, সাগঠনিক সম্পাদক শরীফ আহমেদ মিয়া, কাউন্সিলর আবুল খায়ের রুমি, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ওসমান গনি পলাশ, কৃষক লীগের সভাপতি আবু বকর মেহেদীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন