প্রকাশের সময়: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ । ৮:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এসি মিজানের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারণা ও আগামি সংসদ নির্বাচনের ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিজানুর রহমান (এসি মিজান)। তিনি গত শনিবার (২৯ জুলাই) বেলা ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে সর্বসাধারণের সমর্থনের জন্য তৃণমূল পর্যায়ে কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে নৌকার প্রার্থী হিসেবে মতলব উত্তর-দক্ষিণ (চাঁদপুর-২) আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন দেবেন। তবে নেত্রী অন্য কাউকে যোগ্য মনে করলে তার জন্যও তিনি নির্বাচনে নৌকার জন্য কাজ করবেন।

তিনি বলেন, ১৯৮৪ সাল থেকে আমি ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি শুরু করি। পরবর্তীতে যখন কর্মজীবনে প্রবেশ করি তখনও আমি নৌকার জন্য মাঠ পর্যায়ে কাজ করি। মতলব উত্তর-দক্ষিণ এলাকায় ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নির্বাচনী প্রচারণায় নিজ উদ্যোগেই কাজ করি। সে থেকেই স্থানীয় পর্যায়ে পদ-পদবীসহ কিংবা দলীয় পদবী ছাড়াই সক্রিয় রাজনীতিতে ভূমিকা রাখি।

তিনি বলেন, পরবর্তীতে আমি সরাসরি রাজনৈতিক কর্মী হিসেবে মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে জয়লাভ করে তৃণমূল পর্যায়ে সর্বসাধারণের সেবা করার সুযোগ লাভ করি। বর্তমান সরকারের উন্নয়নের ধারবাহিকতা সবার কাছে তুলে ধরতে এবং শেখ হাসিনা সরকারের সাফল্য অব্যাহত রাখতে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য নৌকার প্রার্থী হিসেবে কাজ করছি।

তিনি চাঁদপুর জেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ করে বলেন, আগামি নির্বাচনের আগে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিক বিবরণ তুলে ধরলে স্বাধীনতার স্বপক্ষের শক্তির বিজয় যেমন নিশ্চিত হবে তেমনি জননেত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কারণ, দেশের এমন কোন সেক্টর নেই যে, আগের যে কোন সময়ের তুলনায় উন্নয়ন বেশি করেছে বর্তমান সরকার। শেখ হাসিনা সরকারের দৃশ্যমান উন্নয়ন সবার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। গণমাধ্যমকর্মীদের কাছে আহ্বান থাকবে- আপনারা সরকারের এই উন্নয়ন চিত্র লেখনীর মাধ্যমে তুলে ধরবেন। তাহলেই দেশ উপকৃত হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত জাতীয়, স্থানীয় ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন