প্রকাশের সময়: শনিবার, ৫ আগস্ট, ২০২৩ । ৯:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

দীর্ঘদিন পর নিরসন হলো পেন্নাই সড়কের নারায়ণপুর অংশের জলাবদ্ধতা

মোজাম্মেল প্রধান হাসিব

সামান্য বৃষ্টি হলেই বাবুর হাট-পেন্নাই সড়কের নারায়ণপুর অংশের সাহা বাড়ির সামনের রাস্তায় তৈরি হতো জলাবদ্ধতা। যানবাহন ও পথচারী চলাচলে দিনের পর দিন পোহাতে হয়েছে চরম দূর্ভোগ। সে স্থানে এখন বৃষ্টির সময় জলাবদ্ধতা নেই।

যানচলাচলে ফিরে এসেছে স্বস্তি। গত কয়েক মাস আগে এ নিয়ে স্থানীয় দৈনিক পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।

এর পর থেকে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার সংলগ্ন পেন্নাই সড়কের সাহা বাড়ির সামনের এ জলাবদ্ধতা দূর করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউপির সাবেক ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

তিনি চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় প্রায় ১ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা সংলগ্ন ড্রেন পরিস্কার করে এ জলাবদ্ধতা দূর করেন। জলাবদ্ধতা দূর হওয়ায় এলাকাবাসী, রাস্তায় চলাচলকারী যানবাহনের চালক, শিক্ষার্থী ও পথচারীগণ সন্তোষ প্রকাশ করেছেন।

এক প্রতিক্রিয়ায় শেখ ফজলুল করিম সেলিম বলেন, আমি সাধারণ মানুষের কাতারে থেকেই চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করি। ওনারা আমার ডাকে সাড়া দিলে আমি দায়িত্ব নিয়ে কাজটা সম্পন্ন করেছি মাত্র। ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে ভালো লাগে এ তাড়না থেকেই এই কাজে সম্পৃক্ত হওয়া।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন