প্রকাশের সময়: রবিবার, ৬ আগস্ট, ২০২৩ । ৯:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নারীদের নামাজের ব্যাবস্থা করে অ্যাসিল্যান্ডের অনন্য দৃষ্টান্ত স্থাপন

মোঃ মাসুদ রানা
ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা নারীদের নামাজের ব্যাবস্থা করে শাহরাস্তি অ্যাসিল্যান্ড এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সম্প্রতি শাহরাস্তি  উপজেলায় তিনি সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রেজওয়ানা চৌধুরী তাঁর কর্মস্থলে যোগদান করে সংশ্লিষ্ট প্রশাসনের পরামর্শ ও নিজের অদম্য মেধাকে কাজে লাগিয়ে অবিরাম জনহিতকর কাজে নিয়োজিত রয়েছেন ।
প্রথমেই দালালমুক্ত ভূমি অফিস, ভূমির টপ সোয়েল লুন্ঠনরোধ, অবৈধ ভেকু,  ড্রেজার, হোটেল রেস্তোরা, মুদি দোকান, বেকারির অনিয়ম অসঙ্গতি এবং যানবাহনে ও ডাকাতিয়া নদীতে অবৈধ রিং, ভেসাল, কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন ।
এতে তিনি সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
এরই মধ্যে তিনি শাহরাস্তি পৌর শহরের সাহাপুরে স্থাপিত উপ-সহকারী কমিশনার ভূমি অফিসে ‘ভূমি সংক্রান্ত কাজে  সেবা নিতে আসা আগন্তক নারীদের জন্য একটি নামাজ পড়ার রুমের ব্যবস্থা করে মহতি উদ্যোগ  গ্রহন করেন ।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন এবং স্থানীয়দের বক্তব্য জানা যায়, শাহরাস্তি পৌর শহর থেকে খানিকটা দূরে সাহাপুর মৌজায় স্থাপিত শাহরাস্তি সহকারী কমিশনার ভুমি কার্যালয়টি আধুনিক অবকাঠামোর আদলে তৈরি হলেও নারীদের নামাজ আদায়ের তেমন কোন পরিবেশ ছিল না। অ্যাসিল্যান্ড রেজওয়ানা চৌধুরী আগন্তক নারীদের নামাজ পড়ার স্থানের অভাবের বিষয়টি অনুভব করতে পেরে দ্রুত নামাজ পড়ার স্থানের ব্যবস্থা করে দেন।
পরে এই সংক্রান্ত একটি পোস্ট ওই দপ্তর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা শ্রেণী পেশার মানুষ বিষয়টিকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানান।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরী প্রিয় চাঁদপুরকে বলেন, সকলের সহযোগিতা পেলে তিনি যে কোন বিষয়ে জনগণকে সেবা দিতে আন্তরিকভাবে সচেষ্ট রয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন