প্রকাশের সময়: সোমবার, ৭ আগস্ট, ২০২৩ । ৮:৪২ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে নবাগত পুলিশ সুপারকে ফুলেল সংবর্ধনা

এস. এম ইকবাল
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে বিপিএম, পিপিএম (বার) ফুলেল সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
৭ আগষ্ট সোমবার বিকেলে ফরিদগঞ্জ থানা পরিদর্শনকালে এ সংবর্ধনা দেয়া হয়।
ফরিদগঞ্জ থানা সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণের পর ফরিদগঞ্জ থানার পুলিশিং কার্যক্রম ও আইন শৃঙ্খলা বিষয়ে নিয়মিত খবরাখবর নেয়ার অংশ হিসেবে তিনি থানা পরিদর্শন করেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, চাঁদপুর জেলায় যোগদানের পর পুলিশ সুপার মহোদয় ফরিদগঞ্জ থানা পরিদর্শনে আসেন। আগমনের পর তাঁকে সালাম প্রদান ও ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।
এ সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ দ্বায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
থানা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবুল কালাম আজাদ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন