প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩ । ৯:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

২শ’ হাফেজ ছাত্রদের নিয়ে মতলব উত্তরে ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

মনিরুল ইসলাম মনির
২ শতাধিক হাফেজ ছাত্রদের নিয়ে মতলব উত্তর উপজেলায় প্রয়াত  সাংবাদিক ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

৮ আগস্ট মঙ্গলবার বাদ আসর উপজেলার ফরাজীকান্দি দরবার শরীফের মসজিদে ফাতেমাতুজ যাহারায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।দোয়া পরিচালনা করেন নেদায়ে ইসলামের চেয়ারম্যান ও  ফরাজীকান্দি দরবারের পীর আল্লামা শায়খ মাসুদ আহমেদ বোরহানি।

প্রয়াত  সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর তৃতীয় মৃত্যু বার্ষিকীর মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও নেদায়ে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, ফরাজীকান্দি আল আমিন এতিমখানার প্রশাসনিক কর্মকর্তা শাহেন শাহ লিটন, ট্রেজারার এমএ হান্নান মাষ্টার, আরও মাও. নুরুল ইসলাম, একাডেমী অফিসার নুরুল আমিন, অবাশিক শিক্ষক ওয়াহিদুজ্জামান, দৈনিক মানবজমিন পত্রিকার মতলব উত্তর উপজেলা প্রতিনিধি নূরে আলম নূরী, বোরহানুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা গিয়াস উদ্দিন, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ মাওলানা ইমরান হোসেন, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম।

উল্লেখ্য,সাংবাদিকতায় ইকরাম চৌধুরী  ছিলেন দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। চ্যানেল আই, দৈনিক যুগান্তর ও জাগো নিউজ এর চাঁদপুর জেলা প্রতিনিধি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন