প্রকাশের সময়: বুধবার, ৯ আগস্ট, ২০২৩ । ৮:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

মাসুদ হোসেন
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ আগস্ট) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে রাজারগাঁও বাজারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় এবং সর্বোচ্চ খুচরা মূল্য ব্যবহার না করায় বিসমিল্লাহ বেকারীকে ৫ হাজার টাকা, মূল্যতালিকা প্রদর্শন না করায় আল্লাহর দান ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা ও মোল্লা সুইটস এন্ড কনফেকশনারিকে ১ হাজার টাকাসহ সর্বমোট তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।
চাঁদপুর জেলা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে রাজারগাঁও বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়।
অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন