প্রকাশের সময়: বুধবার, ৯ আগস্ট, ২০২৩ । ৯:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১৫ আগস্টের দোসররা আবারো মাথা চারা দিয়ে উঠেছে : গোলাম হোসেন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া

কচুয়া আসনের মনোনয়ন প্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো. গোলাম হোসেন বলেছেন- আগস্ট মাস শোকাবহ মাস। এই মাসে ঘাতকরা জাতির পিতাসহ বঙ্গবন্ধুর স্বপরিবারকে হত্যা করেছিল দেশী-বিদেশী শত্রুরা। সেই শত্রুরা এখন বিএনপির উপর ভর করে মাথা চারা দিয়ে উঠছে। আপনারা ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন। তার পাশে থাকুন। তার প্রতিনিধি হিসাবে আমার উপরও আপনারা আস্থা রাখুন। আমি আপনাদের সুখে-দুঃখে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে আমাকে আপনারা কতটুকু ভালোবাসেন। আপনাদের ভালোবাসাই আমার শক্তি ও প্রেরণা। আপনারা পাশে থাকলেই সকল বিপর্যয় মোকাবেলা করে নৌকার বিজয় সু-নিশ্চিত করতে পারবো।

তিনি বুধবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বারের পরিচালনায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, আব্দুল বাতেন সরকার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান প্রধান, দপ্তর সম্পাদক মনির হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি পলাশ প্রমূখ।

এসময় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, শফিকুল ইসলাম মাস্টার, জাহাঙ্গীর আলম, লিটন মুন্সি, কাজী জহির আলম টগর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফারুকুল ইসলাম, বিল্লাল হোসেন, মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরপ্রধান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ মিয়া, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেনসহ জনপ্রতিনিধি, সুধীজন ও দলীয় নেতাকর্মীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন