প্রকাশের সময়: বুধবার, ৯ আগস্ট, ২০২৩ । ৯:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ১৫৮টি পরিবার

সজীব খান

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক সাথে অসহায় ও ভূমিহীনদের ঘর হস্তান্তরের উদ্বোধনের পর চাঁদপুরেও ৪র্থ পর্যায়ের ১শত ৫৮টি আশ্রয়ণ প্রকল্পের ঘর উপকার ভোগীদের মাঝে হস্তন্তর করা হয়েছে।

বুধবার বেলা ১২টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপকার ভোগীদের মাঝে ঘর হস্তান্তর করের জেলা প্রশানক কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সদর উপজেলা সহকারী কমিশানার (ভূমি) মোঃ হেদায়েতউল্ল্যাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, লক্ষিপুর মডেল ইউপি চেয়ারম্যান সেলিম খান, তরপুচন্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশিম খানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আশ্রয়ণের ঘর নির্মানের জন্য প্রতিটি ঘরের জন্য সরকার ২ লক্ষ ৮৪ হাজার ৫শত টাকা সরকার বরাদ্ধ দিয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন