প্রকাশের সময়: বুধবার, ৯ আগস্ট, ২০২৩ । ১০:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আজ ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথ

মনিরুল ইসলাম মনির

আজ ১০ আগস্ট শপথ নিবেন ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাদের শপথ পাঠ করাবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। শপথ গ্রহণের ছেংগারচর পৌরসভাকে সাজাতে নবউদ্যোমে কাজ করবেন মেয়র-কাউন্সিলরগণ।

এ নিয়ে উৎসবে আমেজ বিরাজ করছে কর্মী-সমর্থকদের মাঝে। এর আগে গত ২৬ জুলাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। গেজেট প্রকাশের মধ্য দিয়ে ১৭ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ছেংগারচর পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের সরকারিভাবে বিজয় ঘোষণা করা হয়।

শপথ গ্রহণের তারিখের পূর্বে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ২৮(১) ও ২৮(২)র ধারা অনুসরণে যাবতীয় কার্যাদি সম্পন্ন করে নির্ধারিত তারিখ, সময় ও স্থানে নবনির্বাচিত মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলরগণের উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এর উপ-পরিচালক শাহিনা সুলতানা।

ছেংগারচর পৌরসভার নবনির্বাচিতরা হলেন, মেয়র আরিফ উল্যাহ সরকার (বাংলাদেশ আওয়ামীলীগ), সংরক্ষিত ১নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর সালমা পাটোয়ারী, ২ নম্বর ওয়ার্ডের আকলিমা বেগম এবং ৩ নম্বর ওয়ার্ডের নুরুন নাহার, সাধারণ কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ডের সবুজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডের মো. হারিছ খান, ৩ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলম , ৪ নম্বর ওয়ার্ডের মোঃ শাহজালাল মুফতী , ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান বেপারী, ৬ নম্বর ওয়ার্ডের আমান উল্লাহ সরকার , ৭ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন , ৮ নম্বর ওয়ার্ডের শাহজাহান মোল্লা ও ৯ নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন